৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কেন্দ্রীয় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, লাশের গন্ধে আজ দেশের বাতাস ভারী হয়ে উঠেছে। ভীত সন্ত্রস্ত সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে সিলেক্টেড কিলিংয়ে মেতে উঠেছে। তারা গুম, খুন, ক্রসফায়ারের মাধ্যমে মুক্তিকামী জনতাকে দমিয়ে রাখার সকল অপচেষ্টায় ব্যর্থ হয়ে অভিনব দমন নীতির মাধ্যমে নব্য হিটলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু সকল রাষ্ট্রীয় ষড়যন্ত্র উপেক্ষা করে তিন বারের জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সূদৃঢ় নেতৃত্বে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। তাই গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অবৈধ সরকারের সকল ষড়যন্ত্র স্বমুলে উৎপাঠন করতে হবে।
১৭ জুন শনিবার বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, ছাত্রদল, জাসাস, মহিলা দল, তাঁতী দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর শিবগঞ্জস্থ সোনারগাও কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে তিনি আরো বলেন, ইলিয়াস আলীকে গুমের খেসারত আওয়ামীলীগকে যুগ যুগান্তর পর্যন্ত দিতে হবে। তাই অনতিবিলম্বে দেশের সকল গুমকৃত ব্যক্তিদের ফিরিয়ে দিতে সরকারের প্রতি উদাত্ম আহŸান জানান।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব এড. এটিএম ফয়েজ ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর ঈমাম সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান, প্রধান বক্তার বক্তব্য রাখেন শেখ মখন মিয়া চেয়ারম্যান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, জেলা বিএনপির সহ সভাপতি এড. আশিক উদ্দিন, শাহ জামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল আলিম দিপক, আব্দুল ফাত্তাহ বকশী, সুদীপ কুমার সেন বাপ্পু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব এড. শামীম সিদ্দিকী, মহানগর তাঁতী দলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহŸায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, মহানগর বিএনপির উপদেষ্টা সৈয়দ বাবুল, সিলেট শহর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর কামাল আহমদ, বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, কামরুল হাসান শাহিন, ছাদিকুর রহমান ছাদিক, জেলা বিএনপির সাংস্কৃতিক বিসয়ক সম্পাদক ও জেলা জাসাসের আহŸায়ক জসিম উদ্দিন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা প্যানেল মেয়র রুকশানা বেগম শাহনাজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর সালেহা কবির শেপী, মহানগর বিএনপি নেতা নুরুল মোমিন খোকন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, মহানগর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোয়াদ রব চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মলিক, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সুরমান আলী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, মহানগর তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার, মহানগর বিএনপি নেতা কাউন্সিলর আব্দুর রকিব তুহিন প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D