৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৭
মহানগর শিক্ষক সমিতির ইফতার মাহফিল
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, শিক্ষার নিয়ামত ও শক্তি হলো শিক্ষকগণ। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে মানব সম্পদে পরিণত করছেন। শিক্ষকরা শিক্ষকতা পেশার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, পেশাকে ভালোবেসে মনোযোগ সহকারে কাজ করার আহবান জানান।
তিনি গত ১৪ জুন বৃহস্পতিবার বিকেলে রাজা জি.সি হাইস্কুলের হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখা আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর শাখার সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে এবং সচিব মোঃ জিয়াউর রহমান ও সাংগঠনিক সচিব মোঃ আব্দুল মুনিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ডিডি অফিসের বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, জেলা শিক্ষক সমিতির সভাপতি এ.এইচ.এম ইসরাইল আহমদ, সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মজির উদ্দিন আনসার, ছাতক উপজেলা মাধ্যমিক অফিসার গোলাম রব্বানী মজুমাদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিসবাহ উদ্দিন। বক্তব্য রাখেন রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুলন কান্তি দত্ত পুরকায়স্থ, এ.কে আজাদ চৌধুরী, ফয়দুল আহমদ, প্রধান শিক্ষক মুন্সী শামসুদ্দিন, আব্দুল ওয়াহিদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম। দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, রমজান মাস তাক্বওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন পরিচালনার শপথ নিয়ে ইবাদত বন্দেগী করলে ইহকাল ও পরকালে শান্তি লাভ করা সম্ভব। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D