১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৭
সিলেটর বিশ্বনাথ উপজেলার পল্লীতে পূর্ব বিরোধদের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে অনন্ত ১৫জন আহত হয়েছেন। শুক্রবার বাদ জুম্মা উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গরগিরি গ্রামের আছকির আলী ও সমুজ আলী লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- কমরু মিয়া (৫০), রহিম উদ্দিন (২২), সিরাজুল ইসলাম (১৮), নূর আহমদ (১৯), আবু মিয়া (২৬), সমুজ আলী (৪৫), সজিব আলী (২৬), আকবর (২৫), বিলাল মিয়া (৩০), সমছু মিয়া (৩৫)। বাকি আহতদের তাৎক্ষনিক নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
জানা গেছে, উপজেলার মঙ্গলগিরি গ্রামের আছকির আলী ও সমুজ আলী লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে কয়েক বার সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব বিরোধদের জের ধরে শুক্রবার উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী-অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছেন। পরে আশ-পাশের গ্রামের লোকজন এসে অনেক চেষ্ঠা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাস পিপিএম বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D