৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৭
পাহাড়ী অঞ্চলে ভূমিধসে প্রাণহানীর জন্য অপরিকল্পিত পরিবার গঠনকে দায়ি করে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, ‘অপরিকল্পিত পরিবারের কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে অতিরিক্ত মানুষের বাসস্থান নিশ্চিত করতে সরকারের নিষেধ অমান্য করেও পাহাড়ের ঢালুতে বাসা বানিয়ে থেকেছেন। আর তাই ভূমিধসে এত মৃত্যুর ঘটনা ঘটছে।’
বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট আয়োজিত ‘সিটি কর্পোরেশন এলাকায় পরিবার পরিকল্পনা বিষয়ক ক্যাম্পেইন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ডাঃ লুৎফুন্নাহার জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘পরিকল্পিত পরিবার না হলে সামাজিক অসঙ্গতি দেখা দেবে। সন্ত্রাস নৈরাজ্য বৃদ্ধি পাবে। কারণ, নিজেদের চাহিদা পূরণের জন্য মানুষ খারাপ পথে নামবে। তিনি সরকারের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে, সুন্দর সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত দেশ গড়ে তুলতে পরিকল্পিত ছোট পরিবার খুবই জরুরী বলেও উলেখ করেন।
সিলেট সদর উপজেলা পরিষদের কর্মকর্তা আবুল মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, ডেপুটি সিভিল সার্জন আবুল কালাম আজাদ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মো. ফারাবি, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মামুনুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফপিসিএসটি-কিউএটি এর সিলেট আঞ্চলিক সুপারভাইজার ডা: উমরগুল আজাদ।
বক্তারা বলেন, ‘সঠিক সময়ে সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে মাতৃ এবং শিশু মৃত্যু অনেকাংশে হ্রাস করা সম্ভব। আর গুণগত সেবা প্রদান মা এবং শিশু মৃতু হ্রাসসহ জনগণের পরিবার কল্যাণ বিষয়ক সামগ্রিক প্রত্যাশাকে পূরণ করতে সক্ষম ।
অনুষ্ঠানে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার দেড়শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D