১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেট মহানগরের বিভিন্ন ইউনিটে অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় মহানগর এনসিপি কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক ও আগামী সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।
দলীয় সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা কমিটি গঠন করা হয়েছে।
এর আগে কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট ও শাহপরাণ থানা কমিটি ঘোষণা করা হয়। এই কার্যক্রমের মধ্যদিয়ে তৃণমূলকে শক্তিশালী করার পথে হাঁটছে সিলেট মহানগর এনসিপি।
মঙ্গলবারের যোগদান ও দুই থানা কমিটি গঠনের অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর এনসিপির সদস্যসচিব মো. কিবরিয়া সরওয়ার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগরের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম-আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, যুগ্ম-সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সদস্য তাহমিনা বেগম, ছাত্রশক্তি মহানগরের মোহাম্মদ লাহিন তালুকদার ও জিয়াদ উল ইসলাম।
এছাড়া কোতোয়ালি থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নব-যোগদানকারীদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন। বক্তব্যে তারা এনসিপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন মহানগর এনসিপি নেতৃবৃন্দ।
সবশেষে সভাপতির বক্তব্যে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি উপস্থিত সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D