৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৭
সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার আনইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার গৌরীনগরস্থ মাদ্রাসা গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও একটি বল্লম উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার এসআই আমিনুর রহমান ও এএসআই আব্দুর রাজ্জাকসহ একদল ফোর্স।
এএসআই আব্দুর রাজ্জাক জানান, গ্রামবাসী ডাকাতদলকে ধাওয়া করলে টহলরত পুলিশ ডাকাত সর্দার আনইকে আটক করতে সক্ষম হয়। ডাকাতক সর্দার মো. আনু ওরফে আনই উপজেলার রাজাপুর গ্রামের মো. মকবুল আলীর পুত্র। গনপিটুনীতে আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় ডাকাতি প্রচেষ্টার মামলা হয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D