১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৭
১২ জুন ২০১৭, সোমবার ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- বর্তমান ভোট বিহীন পুলিশের অস্ত্রের জোরে নির্বাচিত অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সারাদেশের মানুষের মাঝে একটি আতংক সৃষ্টির জন্য পবিত্র রমজান মাসেও বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর জুলূম, নির্যাতন, অত্যাচার অব্যাহত রেখেছে।
মেয়র আরিফ বলেন, ‘সরকার ও সরকারি দলের এমন কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য শুভ নয়। এই থেকে প্রমাণিত হচ্ছে যে, দেশের গণতন্ত্র নেই, গণতন্ত্রকে তারা ধ্বংস করছে।তাই অবৈধ এই সরকারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি রবিবার নগরীর শাহজালাল উপশহরস্থ গার্ডেন ইন হোটেলে সিলেট সিটি কর্পোরেশনের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা একেএম আহাদুস ছামাদ এর সভাপতিত্বে মাহফিল পূর্ব আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুহেল, কাউন্সিলার দিনার খান হাসু, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
সিলেট মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সিসিকের সাবেক কাউন্সিলার ফারুক আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকসী, মহানগর বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস ছাত্তার মামুন, সিসিকের মহিলা কাউন্সিলার ছালেহা কবীর শেপী, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির উপদেষ্টা সৈয়দ বাবুল, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউর রহমান, মহানগর বিএনপির সদস্য ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশিদ চৌধূরী ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বজলুল হোসেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D