সিলেট সরকারি কলেজে চালু হচ্ছে বিবিএসহ ৫ বিষয়ে অনার্স

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৭

সিলেট সরকারি কলেজে চালু হচ্ছে বিবিএসহ ৫ বিষয়ে অনার্স

Manual4 Ad Code

সিলেট সরকারি কলেজে চালু হচ্ছে বাণিজ্য বিভাগের দুই বিষয়ে অনার্স। এমন খবরের খুশি শিক্ষার্থীরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তে বাড়তি টাকা খরচের হাত থেকে মুক্তি পাবেন তারা।
সিলেট শহরে রয়েছে তিনটি সরকারি কলেজ। এই তিন কলেজের মধ্যে এমসি কলেজ ও মহিলা কলেজে বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। আর সিলেট সরকারি কলেজে পড়ানো হয় শুধুমাত্র ডিগ্রি পাস কোর্স। এখানে সরকারি কলেজগুলোতে বাণিজ্যিক বিষয়ে অনার্স কোর্স না থাকায় কমার্সের শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভর্তি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা বলছে, এতে করে তাদের ওপর বাড়তি ফির চাপ পড়ছে। আর গরীব মেধাবীরা বাধ্য হচ্ছে কলেজগুলোতে অন্য বিষয়ে উচ্চ শিক্ষা নিতে।
সম্প্রতি শিক্ষামন্ত্রী সরকারি কলেজ পরিদর্শনে এসে উন্নত অবকাঠামো দেখে অনার্স চালুর আশ্বাস দেন। অধ্যক্ষ জানিয়েছেন, চলতি সেশনেই একাউন্টিং, ম্যানেজমেন্টসহ পাঁচটি বিষয়ে চালু হচ্ছে অনার্স।
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘আমাদের কলেজে চালু হলেই সিলেটে প্রথম কোন সরকারি কলেজে এ বিষয়গুলোর ওপর অনার্স চালু হবে। এছাড়াও আরো চারটা বিষয় চালুর প্রক্রিয়াধীন আছে।’
সরকারি কলেজে অনার্স চালুর খবরে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। তারা বলছে, এখন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দৌড়াতে হবেনা। কলেজে বাড়ছে ২৫টি শিক্ষকের পদও।
সিলেট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নাসিমা হক খান বলেন, ‘লেকচারার পদ আছে দশটা, আর অ্যাসোসিয়েট প্রফেসর পদ আছে দশটা। আর চারটা কর্মচারীদের জন্য এবং একটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল পদ। এই ২৫টি পদ আমরা তৈরি করার চেষ্টা করছি।’
উলে­খ্য ১৯৬৪ সালে নগরীর টিলাগড় এলাকায় পঞ্চান্ন বিঘা জমির ওপর সিলেট সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code