২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে সাক্ষাৎ করে দেশটির অবস্থান জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে অন্তুর্ভুক্তি ও অংশগ্রহণমূলক দেখতে চায়। অবশ্য সিইসিও একই উদ্দেশ্যের কথা জানিয়ে বলেন, তারা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেশি-বিদেশিদের কাছে গ্রহণযোগ্য করতে চায়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে ৪ সদেস্যর একটি প্রতিনিধি দল বেলা ১২টায় নির্বাচন ভবনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়।
বৈঠক শেষে অ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশে একটি অন্তুর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতকরণ এবং এ লক্ষ্যে যারা কাজ করছেন তাদের পক্ষে সমর্থন জানানোর জন্য আমরা এসেছি। আমরা কারো পক্ষ হয়ে আসেনি। আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এসেছি। আলোচনা ফলপ্রসু হয়েছে।
সাক্ষাতে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখার প্রধান অ্যাড্রিন জন্স, রাজনৈতিক বিশ্লেষক এজাজুর রহমান ও ইউকে এইডের প্রতিনিধি আইসলিন বেকার। স্বাক্ষাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এটা সিইসির সঙ্গে তার প্রথম ও সৌজন্যমূলক সাক্ষাৎ। সিইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ব্রিটিশ দূত তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সিইসিও তাকে ইসিতে স্বাগত জানিয়েছেন। বৈঠকে উন্নয়ন সহযোগী ও পুরনো বন্ধু দেশ হিসেবে অনেক বিষয়ে স্মৃতিচারণ করেছেন।
এর আগে গত ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা মার্নিকাট সিইসির সঙ্গে সাক্ষাত করে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন সিইসি।
আগামী ১১ জুন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর ও ২০ জুন প্রতিষ্ঠানটির আবাসিক প্রতিনিধির সঙ্গে সিইসির সাক্ষাতের কথা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D