২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭
একই বছরে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর সাথে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত রিটের নিষ্পত্তি করারও নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন শুভ্রত চৌধুরী।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি এক ঘোষণায় আটটি গ্রাহক শ্রেণিতে দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধি করে বিইআরসি। ওই দাম বাড়ানোর সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষে স্থপতি মোবাশ্বের হাসান। ওই রিটের শুনানি নিয়ে জুন থেকে দ্বিতীয় ধাপে গৃহস্থালিসহ সকল ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করে। এরআগে গত ২৮ ফেব্রুয়ারি আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে দুই দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D