জিয়ার ৩৬তম শাহাদতবার্ষিকীতে সিলেট মহানগর যুবদলের পোষ্টার সাটানো কর্মসূচী পালন

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ২, ২০১৭

জিয়ার ৩৬তম শাহাদতবার্ষিকীতে সিলেট মহানগর যুবদলের পোষ্টার সাটানো কর্মসূচী পালন

২ জুন ২০১৭, শুক্রবার : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ২টায় সিলেট নগরীর দেয়ালে পোষ্টার সাটানো কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, মহানগর যুবদল নেতা মোঃ আব্দুল আজিজ’সহ যুবদল নেতৃবৃন্দ ।

এসময় মহানগর যুবদল নেতা মোঃ আব্দুল আজিজ বলেন, মানুষের আয় বাড়ছে না। কিন্তু সরকার কোন যৌক্তিক কারন ছাড়াই ঘন ঘন গ্যাস, বিদ্যুত এর দাম বাড়িয়েছে। সে কারনে রমজান মাসেও সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।

তাই খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। সে জন্য সবাই প্রস্তুতি নিন।

এসময় মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, মহানগর যুবদল নেতা মোঃ আব্দুল আজিজ, আল মামুন খান, শিরাজুল ইসলাম শিরাজ, শিরাজুল ইসলাম শিরাজ মেম্বার, আজিজুর রহমান আজিজ, মহব্বত আলী , সোহেল মাহমুদ , আমজাদ হোসেন , মঈন উদ্দিন, রুহেল আহমেদ , আব্দুল মুকিত সুমেল, এম নুরুল ইসলাম , কাহার আহমদ, জহিরুল ইসলাম ,মুহিবুর রহমান মুহিব, শাহীন আলী, হান্নান মিয়া , আসাদুজ্জামান আসাদ, এনামুল ইসলাম লায়েক, তছির উদ্দিন, মোঃ সাইদুল ইসলাম, জুনেল আহমদ , নুর আলম, আনা মিয়া, শামীম আহমদ প্রমূখ ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট