৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৭
জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে অংশ নিয়ে যেমন স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠা করেছিলেন তেমনি গণতন্ত্রহীন স্বৈরশাসকের কবল থেকে স্বাধীনতার মূল চেতনা ফিরিয়ে দিয়েছিলেন। চাইলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ এবং জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য স্বত্ত্বা।
গত মঙ্গলবার বন্দরবাজার অস্থায়ী কার্যালয়ে জিয়াউর রহমানরে ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফার পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব , রেজাউল করিম আলো, ছালিক আহমেদ চৌধুরী, সাহেদ আহমদ , আজাদ আহমদ , আব্দুল মুকিত শুমেল, আব্দুস শাহিদ, সামছু উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা, ব্যক্তি ও বাক স্বাধীনতা, এগুলো ছিল আমাদের স্বাধীনতার মূল চেতনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। অথচ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দাবিদার আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরপরই এ চেতনার মূলে আঘাত করে একে হত্যা করে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেন। বর্তমান সরকারের সমালোচনা করে ড. মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ মানেই গণতন্ত্র হত্যা, অন্যায় অবিচার জুলুম নির্যাতন। এই সরকারের জুলুমের মাত্রা সব সীমা অতিক্রম করেছে। জুলুম নির্যাতন করে পৃথীবার কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি বর্তমান সরকারও পারবে না।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সামছুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D