১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৭
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জগন্নাথপুের উপজেলার আশারকান্দি ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি খুন ও চার জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে আশারকান্দি ইউনিয়নের
পাটকুড়া জামে মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে ফেসবুকে ছোট শেওড়া গ্রামের জমশেদ মিয়ার ভাতিজা হাসান আপত্তিকর মন্তব্য করে স্ট্যটাস দেয়। এ নিয়ে পাটকুড়া গ্রামের শায়েস্ত মিয়ার সাথে ছোট শেওড়া গ্রামের জমশেদ মিয়ার মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শায়েস্তা মিয়ার রামদার কুপে জমশেদ মিয়া গুরুতর আহত হন। দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয়পক্ষের কমপক্ষে আরো ১০ জন আহত হন। আহতদেরকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জমশেদ মিয়াকে ( ৫৫) মৃত ঘোষনা করেন। অপরাপর আহতর্দের মধ্যে জিতু মিয়া (৩৪) ইউনুছ আলী (৪৫) আম্বর আলী (৫৪) সুজন মিয়া( ২৪) মাহমদ আলী( ৬৫) হাসান আলীকে (৩৩) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুণ অর রশিদ জানান,খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আসামী গ্রেফতার ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D