১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৭
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিলেট ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার উপশহরস্থ ডি ব্লক হাফিজিয়া মাদ্রাসার এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সূচিত্র চৌধুরী বাবলু, সাবেক জেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম হৃদয়, কানাইঘাট থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, মহানগর ছাত্রদল নেতা মাহফুজ মুন্না, রানা আহমদ রুস্তম, আদনান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদলের সাবেক কর্মসূচী প্রণয়ন সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের আহবায়ক জাহেদুর রহমান জাহেদ, রাহাত আহমদ, পাপলু দাস, আলী বাহার, সেলিম আহমদ, ইমাম মোঃ জহির, আহমদ শাফায়েত অপু, আশরাফুল আলম মাহী, দেলোয়ার হোসাইন, নাসিম নেওয়াজ, আতিক আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D