৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ইতোমধ্যে দেশের ৩০০ নির্বাচনী আসনে ৯০০ প্রার্থীর প্রাথমিক একটি তালিকা করেছেন। এ অবস্থায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের এই পর্বে থাকছে সিলেট বিভাগ। এই বিভাগের ৪টি জেলার ১৯টি আসনে প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ৫৭ নেতা।
খসড়া তালিকায় সিলেট-১ (সদর) আসনের প্রার্থী তালিকায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং বিএনপি নেতা আবদুল মুক্তাদির।
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) : চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা, চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
সিলেট-৩ (দক্ষিন সুরমা-ফেঞ্চুগঞ্জ) : সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক আলী আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক খান ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার সালাম।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) : সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) : খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর ভাই, জেলা বিএনপির নেতা ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
সিলেট -৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) : জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, জেলা বিএনপির উপদেষ্টা মওলানা রশিদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা খান কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, কেন্দ্রীয় নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ চৌধুরী ও যুক্তরাজ্য জাসাসের সভাপতি আবদুস সালাম।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) : সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক ডা. রফিক চৌধুরী, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালিব খাঁন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুল হক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক সংসদ সদস্য নজির হোসেন এবং হামিদুল হক লিটন আফিন্দি।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) : জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাহির রায়হান চৌধুরী পাবেল।
সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) : সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও কর্নেল আলী আহমদ।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) : চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা ছাত্রদল আবুল মনসুর মোহাম্মদ শওকত।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) : বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) : সাবেক এমপি জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সুজাত মিয়া।
হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) : কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সৌদি বিএনপির সভাপতি ও নির্বাহী সদস্য আহমেদ মুকিব আবদুল্লাহ।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) : জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গৌছ, ড্যাব নেতা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. আহমদুর রহমান আবদাল।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) : জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহম্মদ ফয়সল, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শামিম আক্তার শিফা।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) : কেন্দ্রীয় নেতা এবাদুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও জাসাস নেতা দারাদ আহমেদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) : কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা ও সাবেক এমপি এমএম শাহিন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) : সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র ও জেলা বিএনপির সভাপতি নাসের রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী খালেদা রাব্বানি।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল) : নির্বাহী কমিটির সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী ওরফে স্বর্ণ মুজিব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D