১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৭
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ১০-১৫ জন।
মঙ্গলবার (৩০ মে) বিকালে আশারকান্দি ইউনিয়নের শেওড়া ও ছোট শেওড়া চাতকুড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম জমশেদ আলী (৪০)।
জানা যায়, স্থানীয় বাজারে দুই গ্রামবাসীর লোকজনের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D