৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭
৩০ মে ২০১৭, মঙ্গলবার : বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ।
অপর এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি’র আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহের নেতৃবৃন্দকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D