১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭
বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে। তারা যদি মনে করে আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে।
সোমবার অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশবিষয়ক শুনানিতে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান।
গেজেট প্রকাশে সময় কেন চাওয়া হচ্ছে- প্রধান বিচারপতি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গেজেট রাষ্ট্রপতির কাছে আছে।’পরে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা হাসব, না কাঁদব? অ্যানিওয়ে, আমি কিছু বলছি না। স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু ত্রুটি রয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারাজীবন নয়। আমরা চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে।’
পরে রাষ্ট্রপক্ষকে আরো দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন আদালত।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগীয় যেসব কর্মকর্তাকে প্রেষণে (ডেপুটেশন) দিয়েছি, তাদের যদি প্রত্যাহার করি, তাহলে কারো কিছু করার থাকবে না।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে এসকে সিনহা বলেন, ‘নির্বাহী বিভাগকে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বিচার বিভাগ হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।’
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল পাঠিয়ে যদি বলা হয়, ‘করবেন’, তখন তিনি ‘হ্যাঁ’ বলেন। আর ‘না’ বললে, ‘না’ বলেন।
উল্লিখিত বিষয়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেয়া হয়। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D