৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭
জাফলংয়ের পাথর ব্যবসায়ী ওয়েছ মিয়ার দায়ের করা মামলা থেকে তার ৪ ছেলেকে অব্যাহতি চেয়ে স্থানীয় সাংসদ ও পুলিশ সুপার বরাবরে আবেদন করেছেন গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের আব্দুস শহীদের স্ত্রী লাইলি বেগম।রবিবার তিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট জেলা পুলিশ সুপারের কাছে এ আবেদন জমা দেন লাইলি বেগম।
আবেদনে তিনি উল্লেখ করেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ, কালভার্ট, রাস্তাসহ বিভিন্ন ফলজ বাগান ধ্বংস করে অবৈধ বোমা মেশিন দিয়ে দিনে রাতে পাথর উত্তোলন করছে একটি চক্র। তারা হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন করে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে।
পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলনের সাথে জড়িত রয়েছেন তার বিরুদ্ধে মামলা প্রদানকারী মো. আলাউদ্দিন ও ওয়েস মিয়া।
লাইলি বেগম অভিযোগ করেন, জাফলং এ অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের নেতৃত্ব দিচ্ছেন মো. আলাউদ্দিন ও ওয়েস মিয়া, আতাই মিয়া ও মাতাই মিয়া, আলম মিয়া, আলীম উদ্দিন, মুতলিব মিয়া, কালা মিয়া ও নানু মিয়া, আফাজ উদ্দিন, শামীম মিয়া, সুমন, সেলিম মিয়া, বড় সাবু, ছোট সাবুসহ একাধিক প্রভাবশালী রাতে অবৈধ মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে। পরিবেশধ্বংসী এসব কর্মকান্ডের প্রতিবাদ ও গণমাধ্যমে বক্তব্য দেয়ায় ও পাথরখেকোদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ করেন এলাকার সচেতন লোকজন। এদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনও হয়েছে। এসব কারণে তার ছেলেদের উপর ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন দেয়ার একটি মামলায় (১২০/১৭) তার ৪ ছেলে ও প্রতিবাদকারীদের আসামি করেছেন ওয়েস ও আলাউদ্দিন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও তার ছেলেদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D