|
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৭
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য বিএনপি নেতা মাহবুবুল কবির মিলন। গুরুতর আহত হয়েছেন গাড়ী চালক পলাশ ও যাত্রী রুমেল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান মাহবুবুল কবির মিলন (৪০)। প্রায় ১ ঘন্টা পর টহল পুলিশ দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে আশুগঞ্জ থানায় নিয়ে যায়। খবর পেয়ে স্বজন পরিজনরা নিহত মিলনের মরদেহ নিজ বাড়ীতে নিয়ে যান এবং আহত পলাশ ও রুমেলকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ওসমানী হাসপাতালের ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
নিহত মিলনের বাড়ী সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই গ্রামে। সাবেক ছাত্রদল নেতা মিলন দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। মাস খানেক আগে তিনি দেশে আসেন। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদের ঘনিষ্টজন। বৃহস্পতিবার মকসুদ ওমরাহ হজের উদ্যেশে সৌদি আরব যান। তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানিয়ে ফিরছিলেন মিলন সহ ৪জন। প্রাইভেট নোহা মাইক্রোবাস যোগে ফেরার পথে এ ঘটনা ঘটে।
গাড়ী চালক পলাশ জানান, ভৈরবের কাছাকাছি পৌছে হঠাৎ করে একজন পথচারী রাস্তার মাঝ দিয়ে যেতে দেখেন। তাকে বাঁচাতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তার ডানদিকে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায় তার নোহা। ঘটনাস্থলেই মিলন মারা যান। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদেরকে বাড়ীতে নিয়ে আসেন।
নিহত মিলনের বাড়ীতে চলছে শোকের মাতম। যুক্তরাজ্য প্রবাসি মিলন ৩ কন্যা সন্তানের জনক। ইতোমধ্যে খবর পৌছে গেছে তার স্ত্রী সন্তানদের কাছে। তাঁরা দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সুত্র জানায়।
আহত রুমেলের বাড়ী দক্ষিন সুরমার মোল্লারগাওয়ে। গাড়ী চালক পলাশও বসবাস করেন মোল্লারগাওয়ে। এদিকে আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D