২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
রমজান মাসে রাজধানীতে মাংস বিক্রেতাদের জন্য নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। নতুন দর অনুযায়ী প্রতি কেজি দেশি গরুর মাংসের দাম ঠিক হয়েছে ৪৭৫ টাকা। এ ছাড়া ভারতীয় গরুর মাংস প্রতি কেজি ৪৪০ টাকা, মহিষের মাংস ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মেয়রের এক মতবিনিময় সভায় এই দর নির্ধারণ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম রোজা থেকে ২৬ রোজা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এ দামে মাংস বিক্রি করতে হবে। কেউ অতিরিক্ত দাম রাখলে ব্যবস্থা নেয়া হবে।
গতবছর রোজায় গরুর মাংস ৪২০, মহিষ ৪০০, খাসি ৫৭০, ভেড়া ও ছাগলের মাংস ৪৭০ টাকা নির্ধারণ করে দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সভায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গাবতলী গরুর হাটসহ অন্যান্য হাটে চাঁদাবাজি বন্ধ হলে ঢাকার মানুষকে ৩০০ টাকা কেজি দরে মাংস খাওয়ানো যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D