এনআরবি ব্যাংক সিলেট তালতলা উপশাখায় গ্রাহকদের নিয়ে এনআরবি প্রবাসী সপ্তাহ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

এনআরবি ব্যাংক সিলেট তালতলা উপশাখায় গ্রাহকদের নিয়ে এনআরবি প্রবাসী সপ্তাহ অনুষ্ঠিত

Manual8 Ad Code

এনআরবি ব্যাংক পিএলসি, সিলেট নগরীর তালতলা উপশাখার উদ্যোগে প্রবাসী গ্রাহকগণকে নিয়ে এনআরবি প্রবাসী সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

গত ৮ ফেব্রুয়ারি রবিবার তালতলা উপশাখায় আয়োজিত প্রবাসী সপ্তাহ অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি সিলেট শাখা প্রধান জোনাল হেড প্রশান্ত কুমার সিংহ, ব্যাংকের লালদীঘিরপার শাখা প্রধান ও ক্লাস্টার ম্যানেজার মোঃ ফেরদৌস করিম তালুকদার, তালতলা উপ-শাখা প্রধান গোলাম মুজতবা খান লুসেন্ট, সহ এনআরবি ব্যাংক পিএলসি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এনআরবি গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
এনআরবি ব্যাংক পিএলসি কর্তৃক পরিচালিত প্রবাসীদের প্রয়োজনে প্রবাসীদের পাশে এই স্লোগানকে সামনে রেখে এনআরবি ব্যাংক পিএলসি, সিলেটের তালতলা উপশাখায় অনুষ্ঠিত এনআরবি প্রবাসী সপ্তাহ অনুষ্ঠানে আয়োজকবৃন্দ বলেন, প্রবাসী বা অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত। পেশাজীবী কিংবা ব্যবসায়ী হিসেবে অনেকে বেশ খ্যাতিও অর্জন করেছেন। শিকড়ের টানে এনআরবি ও তাদের প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সিলেটের ইকবাল আহমেদ- ওবিই, ডিবিএ এর আহ্বান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সুপ্রতিষ্ঠিত বাংলাদেশীদের বিনিয়োগে তেরো বছর আগে এনআরবি ব্যাংক পিএলসি এর যাত্রা শুরু হয়।
উল্লেখ্য, সিলেটের জনাব ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য ব্রিটেনের রাণী কর্তৃক সর্বোচ্চ সম্মাননাপ্রাপ্ত শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশী উদ্যোক্তা, তিনি ম্যানচেস্টার-ভিত্তিক সি ফুড কোম্পানি সিমার্ক গ্রুপ ও ইবকো এর চেয়ারম্যান ও সিইও। এই ব্যাংক প্রতিষ্ঠার মূল স্বপ্ন ছিল বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অনাবাসী বাংলাদেশী ও স্থানীয় অর্থনীতির মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করা। প্রায় নয় বছরের বিরতির পর সম্প্রতি ইকবাল আহমেদ আবারো এনআরবি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।
আয়োজকবৃন্দ এনআরবি ব্যাংক পিএলসি এর সাথে থেকে সকল ধরনের সেবাগ্রহণের আহবান জানান। –বিজ্ঞপ্তি


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code