ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Manual7 Ad Code

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকত না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।

Manual2 Ad Code

এ সময় নির্বাচনী উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি।

Manual3 Ad Code

নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে বুধবার বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে। এছাড়া নির্বাচনের ফল ঘোষণা স্বাভাবিক নিয়মে হবে এবং ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code