সিলেটে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের প্রচার মিছিল

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সিলেটে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের প্রচার মিছিল

Manual2 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে বিশাল প্রচার মিছিল বের করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আবদুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের নেতৃত্বে নগরীর ক্বীনব্রিজের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Manual5 Ad Code

মিছিলে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল রহিম, যুগ্ম আহবায়ক মোঃ খোকন ইসলাম, সিলেট জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক জিলানী আহমেদ জিলা, যুগ্ম আহবায়ক নুর আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ রফিক মিয়া, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক কামরান সামি, শাহপরান থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক, কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ লিটন আহমদ, সিলেট মহানগর হর্কাস দলের সদস্য সচিব মোঃ শাহজাহান আহমেদ, কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের সদস্য সচিব এম নোমান আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাআলম, জালালাবাদ থানা শ্রমিক দলের আহবায়ক শাহিনুর রহমান সুহিন, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জুমেল আহমেদ, সিলেট মহানগর হর্কাস দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ হাসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ জাবেদ আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ মনু মিয়া, যুগ্ম আহবায়ক আবু কাসেম, যুগ্ম আহবায়ক পকির আলী, যুগ্ম আহবায়ক তিতাব আলী, যুগ্ম আহবায়ক কাবুল আহমেদ, সিলেট মহানগর শ্রমিক দল সদস্য মোঃ মুন্না আহমদ, মোঃ তারেক আহমদ, মোঃ আলী, মোঃ রফিক ছোট, মোঃ রহিম উদ্দিন, রিয়াজ কুরশী, মোঃ জিতু আহমদ, সুমন তালুকদার, হেলাল মিয়া, নিজাম মরল সহ মহানগরের ৪২টি ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ ভোটাধিকারের সুযোগ পেয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধানের শীষ কেবল বিএনপির নয়, বরং দল-মত নির্বিশেষে দেশের মানুষের আবেগ ও প্রত্যাশার প্রতীক। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

Manual1 Ad Code


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code