২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৭
ঢাকার সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখা।
রোববার দুপুরে ওসমানী মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএমএ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করেন সিলেটের চিকিৎসকরা। এতে বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরীসহ চিকিৎসক নেতৃবৃন্দ ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশে বক্তারা সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে হামলা, মামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান।
বক্তারা, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ মে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহান চৈতি মারা যান। চিকিৎসা অবহেলায় চৈতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন তার সহপাঠীরা।সিলেট উইমেন্স মেডিকেল কলেজে মানববন্ধন;
স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভাংচুর ও চিকিৎসক নির্যাতন এবং চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় বিএমএর আহবানে সারাদেশের ন্যায় রোববার সিলেটেও কালো ব্যাজ ধারন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক কর্মকর্তাবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তারা স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ শাহ্ আব্দুল আহাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ আজাদ হোসন খান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: তোজাম্মেল হক, অধ্যাপক ডা: মোঃ সাখাওয়াত্ হোসেন চৌধুরী, অধ্যাপক: ডা. শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক ডা.শাহানা ফেরদৌস চৌধুরী, বিএমএ সিলেট জেলার সমাজ কল্যান সম্পাদক ডা:হিমাংশু শেখর দাস, কেন্দ্রীয় প্রতিনিধি ডা: আজাদুর রহমান, ডা: মোঃ ইশফাক জামান সজিবসহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D