৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৭
‘বাংলাদেশের এখন একটি মাত্র সমস্যা আর তা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামীলীগ। এই স্বৈরাচারী তাবেদার সরকার ক্ষমতা থেকে সরে গেলেই খুন, গুম, হত্যা, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি বন্ধ হবে। একই সাথে স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে। মুক্তিকামী জনতার আস্থার প্রতীক ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর ভিতরে জাতির আগামী দিনের সম্ভাবনা, উন্নয়ন-অগ্রগতির রুপরেখা রচিত হয়েছে। ক্যালিফোর্ণিয়া বিএনপি’র উদ্যোগে গত ১৮ মে বৃহষ্পতিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ভিশন -২০৩০ বিষয়ক কর্মী সভা’য় ক্যালিফোর্ণিয়া বিএনপি’র সভাপতি মো: আ: বাছিত উপরোক্ত বক্তব্য প্রদান করেন ।সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপ্লু বলেন, ‘বিএনপি সত্যিকারের জনগণের দল। দেশের উন্নয়ন জনগণের কল্যাণই বিএনপির স্বপ্ন। বেগম খালেদা জিয়া যে ভিশন ২০৩০ ঘোষণা করেছেন তাতে সেই স্বপ্ন পূরণের পরিকল্পনা আছে। এটিই প্রমাণ করে বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। আমরা কর্মীরা অত্যন্ত খুশি, এখন দলের ভিশন ২০৩০-এর আলোকে উন্নয়নের রূপরেখা ও কর্মসূচি জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। দলকে আরও শক্তিশালী করে আগামীতে দেশ পরিচালনা ও গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি আবারও প্রস্তুত হবে’।বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন ২০৩০-এ বাংলাদেশের ভবিষ্যতমুখী এবং নির্বাচনমুখী রাজনীতির ইতিবাচক দিকগুলো ফুটে উঠেছে। ভিশনের মাধ্যমে বিএনপি ফের ঘুরে দাঁড়ানোর শক্তি অর্জনে সক্ষম হবে। বিএনপি ঘোষিত ভিশন ২০৩০-কে ঘিরে রাজনৈতিক পন্ডিত ও বিশ্লেষকরা ভবিষ্যতের রাজনীতির হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন।
ক্যালিফোর্ণিয়া বিএনপি’র সভাপতি মো: আ: বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভাটি সঞ্চালনা করেন ক্যালিফোর্ণিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপ্লু। এদিন অনুষ্ঠানস্হলে স্হানীয় বিএনপি’র বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সরব উপস্হিতি ছিল লক্ষণীয়। কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মুর্শেদুল ইসলাম, মাহতাব আহমদ, সালাম দাড়িয়া, নাসিরউদ্দিন জেবুল, লায়েক আহমেদ ও মোয়াজ্জেম আহমেদ রাসেল। বক্তারা বলেন, ভিশন ২০৩০ দলের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা দেবে। রাজনীতিতে আসবে নতুন ধারা এবং অর্থনীতিতে সূচনা হবে বৈপ্লবিক পরিবর্তনের। রাজনৈতিক ‘খরা’ ও গৎবাঁধা রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য মানুষ আরও আস্থাশীল হবে বিএনপির উপর। ক্যালিফোর্ণিয়া বিএনপির নেতারা জানান, গোড়তে সমাজের বুদ্ধিজীবী, পেশাজীবীদের মাঝে ভিশন ২০৩০ তুলে ধরা হবে। ছাত্র ও যুব সমাজের কাছে পৌঁছানো হবে। এরজন্য দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সাথে কর্মকান্ড সমন্বয় করার বিষয়ে কেন্দ্র থেকে দিক-নির্দেশনা এসেছে। আসন্ন মাহে রমজানকে কাজে লাগিয়ে ভিশন ২০৩০ রূপকল্প প্রচার, গণসংযোগের মাধ্যমে ব্যাপক জনগণের কাছে খোলামেলা আলোচনার মাধ্যমে তুলে ধরতে এবং জনগণের এ ব্যাপারে মনোভাব, ক্রিয়া-প্রতিক্রিয়াগুলো কেন্দ্রে জানাতে বলা হয়েছে।
এদিন ক্যালিফোর্ণিয়া বিএনপি’র কর্মী সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে আগামী ১১ই জুন রবিবার ক্যালিফোর্ণিয়া বিএনপি’র উদ্যোগে প্রবাসীদের জন্য এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটিও ঘোষণা করা হয়। মাহবুবুর রহমান শাহীন’কে আহ্বায়ক ও মাহতাব আহমদ’কে সদস্য সচিব করে গঠিত এ কমিটি’র আন্যান্য সদস্যরা হচ্ছেন সালাম দাড়িয়া, শাহতাব কবির শান্ত, হোসেন আহমেদ, মিকায়েল রাসেল, লায়েক আহমেদ, সুমেন আহমেদ ও ইসলাম উদ্দিন।
ভিশন -২০৩০ বিষয়ক এ কর্মী সভায় ক্যালিফোর্ণিয়া বিএনপি’র নেতাদের মধ্যে উপস্হিত ছিলেন: সভাপতি মো: আ: বাছিত, সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপ্লু, সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি মাহতাব আহমদ, সালাম দাড়িয়া, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, লায়েক আহমেদ, মারুফ খান, মোয়াজ্জেম আহমেদ রাসেল, মিকায়েল খান রাসেল, শাহতাব কবির ভূইয়া শান্ত, হোসেন আহমেদ, সুমেন আহমেদ, ইসলাম উদ্দিন, সিদ্দিকুর রহমান ফয়সল, শামীমউদ্দিন, কামরুল চৌধুরী, শাহীন হক, শাহ্ আনোয়ার, ইসমাঈল সহ অনেকেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D