২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
সিলেটের ওসমানীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবারের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগ্নেয়াস্ত্রসহ পিতা পুত্রকে আটক করেছে পুলিশ। এসময় প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় ব্যবহৃত একটি অবৈধ এক নলা বন্দুকসহ মাখন মিয়া ও তার ছেলে আকবুব আলীকে আটক করা হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাখন মিয়া ও তার ছেলে আকবুব মিয়ার বিরুদ্ধে ওসমানীনগর থানার এসআই রমা প্রসাদ চক্রবর্তী বাদী হয়ে অস্ত্র আইনে একটি (মামলা নং-১৮) দায়ের করেন। শনিবার বিকেলে আটককৃত পিতা পুত্রকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
শনিবার (২০ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর)সার্কেল কবীর আহমেদ ওসমানীনগর থানায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং কালে জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাখন ও আকবুব সিকন্দরপুর পশ্চিমগাঁও হামলায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি ব্যবহারের কথা স্বীকার করেছে।
তিনি আরো জানান, আটককৃত পিতা পুত্র উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ইউপি সদস্য মাহফুজুর রহমান আখলু গ্রুপের লোক। ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয় এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনে অভিযোগ দায়ের করেনি।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও মাদ্রাসা মসজিদ থেকে নামাজ শেষে বাড়ী ফেরার সময় মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় প্রায় ২০জন আহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D