সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ) রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলিস্থ কল্যান বাউরীর বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা কৌশলে বসতঘর থেকে পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে ৩৭৫ মিলিলিটারের মোট ১২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মধ্যে রয়েছে OLD MONK, MAGIC MOMENTS, ROYAL GREEN, SIGNATURE ও ROYAL STAG ব্র্যান্ডের মদ।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পলাতক আসামিদের গ্রেফতারের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট