৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
দেশে প্রতিদিনই কেউ না কেউ ধর্ষিত হচ্ছেন। প্রতিদিনই কোন না কোনভাবে নির্যাতিত হচ্ছেন নারীরা। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ২০ মে শনিবার সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে দেশব্যাপী এই নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আয়োজন করেছিল এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও সাইকেল র্যালীর।
বিকাল ৩টায় সাইকেল র্যালীটি শহিদ মিনারের সম্মুখ থেকে শুরু হয়ে সিলেটের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর শহিদ মিনার মঞ্চে শুরু হয় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। এতে ছন্দ নৃত্যালয়, দর্পণ থিয়েটার সিলেট, থিয়েটার সিলেট তাদের পরিবেশনা এবং শান্তনু সেন তাপ্পু প্রতিবাদী গান পরিবেশন করেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর কোষাধক্ষ্য ইন্দ্রানি সেন শম্পার সঞ্চালনায় সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী ড. নাজেরা চৌধুরী, মহিলা পরিষদ এর সভানেত্রী ছবি রানী হালদার, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু, সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সরকার সোহেল রানা প্রমূখ।
আয়োজিত সাইকেল র্যালীতে সিলেটের প্রায় অর্ধশতাধিক সাইক্লিস্ট উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সহ-সভাপতি মোকাদ্দেস বাবুল, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, নাট্যালোক সিলেট এর সভাপতি খোয়াজ রহিম সবুজ, কথাকলি সিলেট এর সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পী, দর্পণ থিয়েটার এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর যুগ্ম-সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, নবশিখা নাট্যদল সিলেট এর সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমন সাইক্লিস্ট মনজুর আহমদ আরিফ, রুমেল মনসুর, রাজীব হাসান সহ অন্যান্য সাইক্লিস্ট ও সিলেটের বিভিন্ন সংগঠনের নাট্য ও সংস্কৃতিকর্মীরা। প্রতিবাদী সমাবেশে বক্তারা সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে এই পশু শক্তির বিনাশ এবং দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধের জন্য সবার প্রতি আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D