৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক ও সমার্থক। তাঁর জীবন, সংগ্রাম ও আদর্শের মধ্যেই আধুনিক বাংলাদেশের আত্মপরিচয় নিহিত। মহান মুক্তিযুদ্ধে একজন বীর সেনানায়ক হিসেবে তিনি যেমন রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, তেমনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিকভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিফতাহ্ সিদ্দিকীর ব্যক্তিগত উদ্যোগে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, শহীদ জিয়া ক্ষমতার রাজনীতি নয়, বরং দায়িত্বের রাজনীতিতে বিশ্বাস করতেন। স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশকে আত্মমর্যাদাশীল ও উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরের কারিগর ছিলেন তিনি। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপনের মাধ্যমে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজকের এই সংকটময় সময়ে তাঁর সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য বড় প্রেরণা। শহীদ জিয়ার কীর্তিমানের আলোয় বিকশিত হোক বাংলাদেশ।
শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সঠিক সময়ে স্বাধীনতার ঘোষণা না দিলে দেশের পরিস্থিতি কী হতো তা বলা কঠিন। তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগীয় লোকাল কমিটির আহবায়ক ও নর্থইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইকবাল আহমদ, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খছরু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশিকুর রহমান মুহি, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, শাবিপ্রবির শিক্ষক অধ্যাপক সামিয়া আক্তার, নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, বিএনপি নেতা আব্দুস সত্তার মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও এডিশনাল পিপি মামুন আহমদ রিপন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক সিএম আরিফ আব্দুল্লাহ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রক্তদান কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D