দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি নছরনগর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রতিদিনের মতো খোলা মাঠে খেলছিল শিশুটি। এ সময় মন্তাজনগর গ্রামের মৃত মমশর আলীর ছেলে আমিনের (৪৫) মালিকানাধীন একটি সোনালী ট্রাক্টর ইউনুস আলীর জমি থেকে মাটি নিয়ে তার নিজ বসতভিটা ভরাটের কাজ করছিল। একপর্যায়ে ট্রাক্টর চালক শিশুটিকে দেখতে না পেয়ে তার ওপর দিয়ে গাড়ি তুলে দেয়।

এতে শিশুটির দেহ থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। এঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তিনটি ট্রাক্টর আটক করে।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘মাটি পরিবহনের সময় ট্রাক্টরের চাপায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট