হবিগঞ্জে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

হবিগঞ্জে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে হবিগঞ্জে অভিনব কায়দায় পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতর লুকিয়ে এসব জিরা পাচার করা হচ্ছিল।

সোমবার (১৯ জানুয়ারি) বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহল দল ভোরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। স্থানটি সীমান্ত এলাকা থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

এ সময় পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকায় প্রবেশ করলে বিজিবির টহল দল সংকেত দিয়ে ট্রাকটি থামায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাচার করা হচ্ছিল। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লাখ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট