সিলেটে চা বাগান থেকে ২টি এয়ারগান উদ্ধার

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

সিলেটে চা বাগান থেকে ২টি এয়ারগান উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, একটি আভিযানিক দল রোববার (১৮ জানুয়ারি) রাতে অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাগুল ইউনিয়নের চিকনাগুল বাজার সংলগ্ন একটি চা-বাগান এলাকায় এয়ারগান থাকার সম্ভাবনা রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চা-বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত এয়ারগানগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় বাহিনীটি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় নিশ্চিত করেছেনর ̈াব-৯’র অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট