বিশ্বনাথে শিম ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

বিশ্বনাথে শিম ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে বাড়ির অদূরে শিম ক্ষেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম লেচু বেগম (৬৫)। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ২টার দিকে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, স্বামী গত হবার পর থেকেই বাবার বাড়িতেই বসবাস করছিলেন, সরল স্বভাবের লেচু বেগম। অন্যের কাজ-কর্ম করে কোনমতে দিনযাপন করছিলেন তিনি। শনিবার সকাল ৮টার দিকে চা-নাস্তা করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর বেলা ১টার দিকে বাড়ির কাছেই পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেতে তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।

বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) অনীক বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবতীর্তে ময়নাতন্তের রির্পোটের আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।