২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ২১, ২০১৭
২১ মে ২০১৭, রবিবার ।। বিএনপি চেয়ারপারসন, ২০ দলীয় জোট নেতা, তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিনা কারনে তল্লাশীর নামে পুলিশী তান্ডবের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
নগরীর বন্দরবাজার থেকে শুরু হওয়া মিছিল হকার পয়েন্ট হয়ে সিলেট সিটি পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয় ।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে। সরকার ইচ্ছা করে এ ধরনের তল্লাসী চালিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার উস্কানী দেয়ার অপচেষ্ঠা করছে। তারা বলেন, বিএনপিকে হেয় করার হীন ষড়যন্ত্রের অংশ হিসাবেই এধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সরকারের পালিত বাকশালী পুলিশ।
সরকারকে এ ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, সাহিত্য প্রকাশনা সম্পাদক মামুনুর রহমান মামুন, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ বাবু, জেলা মহানগর যুবদল নেতা হাবিবুর রহমান হাবীব, ছাব্বির আহমদ, হাজী ছাদিকুর রহমান ছাদিক, আজিজুল হোসেন আজিজ, সাহেদ আহমদ, সোনাহর আলী সোহেল, মইনুল ইসলাম মঞ্জু, মকছুদুল করিম নোহেল, সামছুল ইসলাম টিটু, মনির মুন্সি, আব্দুস সোবহান, শরিফ উদ্দিন মেহেদি, মুস্তাক আহমদ, শফিক নুর, সেলিম আহমদ, সাইদুর রহমান সাঈদ, কামাল আহমদ, আলী আহমদ, বাবুল মিয়া, কাওছার আহমদ নামর, এ এম শামীম, মিসবাহ উদ্দিন, মাছুদ আলী মাসুম, সাইফুল ইসলাম, খন্দকার আব্দুল মোমিন, মোনায়েম খান মুন্না, সেলিম আহমদ, ফরহাদ আহমদ, সালাউদ্দিন, নূরুল আলম, হেলাল আহমদ, আনোয়ার আলী, মাছুম আহমদ লস্কর, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, শিপন চন্দ, আশফাক আহমদ, তুহিন আহমদ, মখলিছ খান, আব্দুল মন্নান, নূরুল ইসলাম সুজন, সাহীদ আলী, তারেক আহমদ, জাহেদ আহমদ তবারক আলী, কামরুল ইসলাম, মিলন তালুকদার, রেহান মিয়া, শাহাদত হোসেন একরাম, আব্দুল মন্নান প্রমুখ।
যুবদলের নিন্দা : বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিনা কারনে তল্লাশীর নামে পুলিশী তান্ডবের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D