দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরলেন ফ্রান্স’প্রবাসী বিএনপি নেতা আজাদুর রহমান রাজা

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরলেন ফ্রান্স’প্রবাসী বিএনপি নেতা আজাদুর রহমান রাজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ১২ বছর পর ফ্রান্স থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন সিলেট জেলা ছাত্রদলের সোনালী ফসল, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান রাজা। গতকাল শুক্রবার বিকেলে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি।

ফ্রান্স’প্রবাসী বিএনপি নেতা রাজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজার সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

আজাদুর রহমান রাজা বর্তমানে বিএনপি ফ্রান্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়া সর্ব ইউরোপ মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ এর আহবায়কের দায়িত্ব পালন  করছেন।