৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মহানগরীর কালিঘাট এলাকা থেকে ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহেদ আহমদ (২৯), একই থানার উপরগ্রাম এলাকার শহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৭)।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট বাজারস্থ শহিদ মিনারের সামনে সরকারী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মালামালসহ ২জনকে আটক করেন। এসময় ২টি ড্রাম ট্রাক গাড়ী যার রেজি: নং- সিলেট মেট্রো-ট-১১-০২৭২, রেজি: নং- ফেণী শ-১১-০২৯৯ যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা ও ২৪৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা, যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৩ হাজার টাকা এবং ২২ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ২৮০টাকা। সর্বমোট আনুমানিক মূল্য ৫২ লাখ ৭৩ হাজার ২৮০ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৩ , তাং-১৬/০১/২০২৬খ্রি. ধারা-The Special Power Act, 1974 এর 25B (1) (b)/25(D) রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D