সিলেট জেলা বিএনপি সভাপতির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

সিলেট জেলা বিএনপি সভাপতির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সিলেটের স্থানীয় একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সাক্ষাৎটি আন্তরিক ও সৌজন্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট