এমসি কলেজ মাঠে ‘GNC স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

এমসি কলেজ মাঠে ‘GNC স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

Manual2 Ad Code

সিলেটের এমসি কলেজ মাঠে ‘GNC স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামস।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগের সহসভাপতি সাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রে নিকলস ক্রিকেটার্সের (GNC) প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রাফি, জহিরুল হক হিরু, আলী ওয়াসিকুজ্জামান অনি, আব্দুল ওয়াদুদ সুইটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তব্যে অতিথিরা বলেন, ‘স্কুল পর্যায়ে নিয়মিত ও কাঠামোগত ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরির অন্যতম ভিত্তি।’

Manual4 Ad Code

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তাঁরা বলেন, ‘সিলেটে এমন একটি টুর্নামেন্ট আয়োজন গ্রাসরুট ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Manual4 Ad Code

১৯৮০–এর দশকে প্রতিষ্ঠিত পথিকৃৎ ক্লাব গ্রে নিকলস ক্রিকেটার্স (GNC) এই টুর্নামেন্টের মাধ্যমে সিলেটের স্কুল শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক একটি মঞ্চ তৈরি করেছে।

আয়োজকেরা জানান, বিভিন্ন স্কুলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াবিদত্ব প্রদর্শনের সুযোগ করে দেবে।

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে কোচ, শিক্ষক, সংগঠক ও অভিভাবকরাও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘GNC স্কুল ক্রিকেট–২০২৬’ শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট শিক্ষা, শারীরিক ফিটনেস ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি সিলেট ও দেশের ক্রিকেট উন্নয়নে টেকসই একটি পথ তৈরি করবে।

Manual7 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code