২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিশেষ চেকপোস্ট অভিযানে তিনটি ট্রাক ও আনুমানিক ৫৪০ ঘনফুট অবৈধ বালু উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন, এসআই (নিরস্ত্র) অমিত সিংহসহ থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি রুবেল (পিতা-মর্তুজ আলী), সাং-সুলতানপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট গ্রেফতার করা হয়।
এছাড়া চেকপোস্ট-১০ এলাকায় বিশেষ তল্লাশিকালে তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকগুলোর মধ্যে একটি আইশার (EICHER) ট্রাক (রেজিঃ সিলেট-মেট্রো-ঢ-১১-০৩৯৪), একটি রেজিস্ট্রেশনবিহীন আইশার ড্রাম ট্রাক এবং একটি টাটা ড্রাম ট্রাক (রেজিঃ সিলেট-মেট্রো-ট-১১-০২৫৩) রয়েছে। প্রতিটি ট্রাকের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা হিসেবে মোট মূল্য ২১ লক্ষ টাকা।
ট্রাকগুলোতে লোড করা অবস্থায় প্রতিটিতে ১৮০ ঘনফুট করে মোট ৫৪০ ঘনফুট বালু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় বালু পরিবহনের দায়ে দুইজনকে আটক করা হয়। তারা হলেন— ১। মো. জসিম উদ্দিন (২৫), পিতা-মঈন উদ্দিন, সাং-ডউডিক, নিজবাট ইউনিয়ন , ২। আছলম উদ্দিন (৩৬), পিতা-আব্দুল মালিক, সাং-নয়াগাতি, নিজবাট ইউনিয়ন, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট।
উক্ত ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D