আবুল কাহের শামীমের চিকিৎসা : হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬

আবুল কাহের শামীমের চিকিৎসা : হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ

গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

তাকে দেখতে দলীয় নেতাকর্মীসহ সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে নিজাম বলেন, অসুস্থ নেতাকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন হাসপাতালে ভিড় করছেন। আবুল কাহের শামীমের প্রতি মানুষের আবেগ ও ভালবাসা’র ফলশ্রুতিতেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, এ অবস্থায় হাসপাতালে বিএনপি নেতা শামীমের খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে শামীম’সহ অন্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।
এ কারণে বিএনপি ও আবুল কাহের শামীমের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট