২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মে ১৮, ২০১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে সাংগঠনিক বিষয় ও ইফতার মাহফিল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের ২নং বার হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক।
সভায় বক্তারা বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণের কাঙ্কিত মুক্তির লক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সর্বদা কাজ করছে।
সভায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ও নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযত মর্যাদায় পালন ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশিকুর রহমান শাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মো. ফারুক চৌধুরী, অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আখতার হোসেন খান, অ্যাডভোকেট ছাদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. আব্দুল গাফফার, অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী, অ্যাডভোকেট নোমান মাহমুদ, অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম, অ্যাডভোকেট জুবের আহমদ খান, অ্যাডভোকেট মো. আখতার বক্স জাহাঙ্গির, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট শাহ আশরুফুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট মহসিন আহমদ, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট মুহিবুর রহমান, অ্যাডভোকেট তাজরিহান জামান, অ্যাডভোকেট খালেদ আহমদ জুবায়ের, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট সুলতান রাজিয়া ডলি, অ্যাডভোকেট এখলাসুর রহমান, অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট মো. এজাজ উদ্দিন, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আব্দুল্লাহ হেলাল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজিব, অ্যাডভোকেট শফিকুর রহমান সবুজ, অ্যাডভোকেট সৈয়দ খালেদ হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী মিজু, অ্যাডভোকেট রাহিমা আক্তার মৌরী, অ্যাডভোকেট রোহিনা বেগম, অ্যাডভোকেট নুসরাত জাহান রোজি, অ্যাডভোকেট ইসরাফিল আলী , অ্যাডভোকেট সোহেল মিয়া, অ্যাডভোকেট মোস্তাক আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট তানভীর আক্তার খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D