২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৭
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছোটদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে লোকমান হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর বাজারে আজ সোমবার এ ঘটনা ঘটে।
লোকমান হোসেন নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ইউনিয়নের চেয়ারম্যান দেওয়াদ আবদুল খালিক এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উলুরগাঁও গ্রামের মাঠে ফুটবল খেলার সময় উলুরগাঁও ও বড়গল্লা গ্রামের ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আজ বিকেল তিনটার দিকে চানপুর বাজারে আবার তাদের মধ্যে হাতাহাতি এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লোকমান হোসেন গুরুতর আহত হন। তাঁকে বিকেল পাঁচটার দিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। আহত আরও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D