২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৭
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়ানঘাট ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, ‘ছাত্রলীগের সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতেও দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কাকে পাস করাতে হবে। সরকারের সকল উন্নয়নমূলক কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।’ রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামানের পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী দুলাল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুন নুর, ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া, ইছাকলস ইউপি চেয়ারম্যান মো. কুটি মিয়া, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান রোকন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী।
উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রূপক চন্দ্র দাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউপি আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, তেলিখাল ইউপি আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগের ইকবাল হোসেন,ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, রাসেল আহমদ, জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শামসুল আলম, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, হাসান মাহমুদ, দেলোয়ার হোসেন, রুমেল হোসেন, কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, কাওছার আহমদ টিটু, শাহরিয়ার মো. কামরান, জায়েদুল হাসান, নূরুল মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম জয়, সাইফুর রহমান, আব্দুল মান্নান, আমির দেওয়ান, তুহিন বক্স, সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, দপ্তর সম্পাদক শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক আল আমিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার দেওয়ান, সাংস্কৃতিক সম্পাদক ওমর আলী, আইন বিষয়ক সম্পাদক আরাফাত তাঞ্জিল আনোয়ার, পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল আহমেদ।
এছাড়া ছাত্রলীগকর্মী আল-আমিন, জুনায়েদ আহমদ নীরব, তাজুল ইসলাম রাজ, কাওছার আহমদ, আবুল হোসেন রিফাত, রাজু, সুফেদ বক্স, জাবের, মাহবুব, আহাদ, ইমন, রাসেল, হেলাল, ফয়সল, সোহাগ আহমদ শাহীন, দুলাল আহমদ, শিপন শিপু, সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হক সুমন, সাধারণ সম্পাদক সেলিম হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শামীম আহমদ, উপ প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক নাইম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D