১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
পরে তাদের ৭ জনকে ৩ মাস ও ১ জনকে ২ মাসের সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক এবং ৭জনকে ৩ ও ১ জনকে ২ মাসের সাজা দেওয়া হয়।
৩ মাসের সাজাপ্রাপ্তরা হলেন তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন, মো. মানিক।জাকির হোসেনকে দেওয়া হয়েছে ২ মাসের সাজা।
জানা যায়, ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ একদল পুলিশ সদস্য।
ওসি শফিকুল ইসলাম খান জানান, শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আরও কঠোর প্রদক্ষেপ নেওয়া উচিৎ। আজ ১ জনকে আটক করেছি। পরে তাকে ২ মাসের সাজা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে তাদেরকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D