জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালক আরোহি এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নগরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত তরুণের নাম ইলিয়াস রানা (১৯)। তিনি কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।

গত ২০ অক্টোবর একটি কাজে মোটরসাইকেলযোগে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে আসলে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ইলিয়াস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ৫ দিন চিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিয়াস রানা।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট