সিলেটে পুলিশী অভিযানে ৮ জুয়াড়ী আটক

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

সিলেটে পুলিশী অভিযানে ৮ জুয়াড়ী আটক

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী বাদামবাগীচা এলাকার ৪নং গলির মামুন মিয়ার গ্যারেজ হতে বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মামুন মিয়ার গ্যারেজের আজাহার (৩৫), ফজর আলী (৩০), মো. আবুল হোসেন (৫০), জিয়াউর রহমান (৩৫), তারিকুল (৩২), লিখন (৩০), সাহাদুল (৩৫) ও মো. বেলাল (৪৫)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী বাদামবাগীচা এলাকার ৪নং গলির মামুন মিয়ার গ্যারেজ হতে অভিযান পরিচালনা করে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃত আসামীদের এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১৫১, তাং-২৩/১০/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুয়া খেলা অর্থনীতির জন্য ক্ষতিকর এবং সামাজিক সমস্যা সৃষ্টি করে। তাই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট