সিলেটে রেলের জমি দখল করে মসজিদ, উচ্ছেদের নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

সিলেটে রেলের জমি দখল করে মসজিদ, উচ্ছেদের নির্দেশ জেলা প্রশাসকের

সিলেট রেলস্টেশন এলাকার রেলের জমিতে নির্মিত একটি মসজিদ সরাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে তিনি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ নির্দেশ দেন।

জানা গেছে, সম্প্রতি রেলস্টেশনের সামনে রেলের জমিতে ‘৩৬০ আউলিয়া মসজিদ’ নামে একটি অস্থায়ী মসজিদ গড়ে ওঠে। টিন ও বাঁশ দিয়ে তৈরি এ মসজিদ নিয়ে অভিযোগ রয়েছে—রেলের জমি দখল বৈধ করার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর জেলা প্রশাসনের অভিযানে রেলস্টেশন এলাকার বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। তবে তখন ওই মসজিদটি অক্ষত থাকে।

বুধবার রাতে আবারও সিটি করপোরেশনের কর্মীদের নিয়ে এলাকায় যান জেলা প্রশাসক। এ সময় তিনি মসজিদের সাইনবোর্ড সরানোর নির্দেশ দিলে কয়েকজন আপত্তি জানান। পরে জেলা প্রশাসক বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে মসজিদ সরানোর নির্দেশ দিয়ে এলাকা ত্যাগ করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট