৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেললাইন থেকে মতিউর রহমান (২১) নামে এক কলেজ ছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার পার্শ্ববর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত মতিউর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
পরিবারের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মতিউর। ধারণা করা হচ্ছে, ভিডিও সামাজিক যোগাযোগ মাধম্যে প্রকাশ হওয়ায় মতিউর লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় রেলওয়ে পুলিশ। তবে এই মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা।
তার বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, ‘মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট, খুব আদরের। ওর পরীক্ষা চলছিল। সকালে নগরীর উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।’
স্থানীয়রা জানান, মতিউর ছিলেন একজন সুশৃঙ্খল, মেধাবী ও নম্র ছাত্র। তার এমন পরিণতি কোনোভাবেই মানতে পারছেন না কেউ। এলাকাবাসীর ধারণা, মানসিক চাপ থেকেই সে হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ‘লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D