সিলেটে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

সিলেটে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীর সুবিদবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বিজিত লাল দাস নামের ওই ব্যবসায়ীর অভিযোগ রোববার রাতে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌণে ১২টার দিকে ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিজিত লাল দাস সুবিদবাজারের এসবি কমিউনিকেশনের স্বত্তাধিকারী।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সংগ্রহের মাধ্যমে ছিনতাইকারীদের ধরতে তৎপর রয়েছে।

জানা গেছে, বিজিত লাল দাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় আসার পর ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ব্যবসায়ী বিজিত লালের সাথে কথা বলেছে। অভিযোগ নিয়ে বিজিত লাল থানায় আসার কথা। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

স্থানীয়রা বলছেন, ফাজিলচিশত এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল। অপরাধীরা প্রায়শই এই সুযোগে ব্যবসায়ীদের লক্ষ্য করে দুষ্কৃত্য চালায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট